টাঙ্গাইল মির্জাপুরে অজ্ঞাত নারী ও নবজাতকের মরদেহ উদ্ধার
৬ দিনেও সেই নারী ও নবজাতকের মরদেহের পরিচয় মেলেনি..
টাঙ্গাইলের মির্জাপুরে অজ্ঞাত এক গর্ভবতী নারী ও এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার জামুর্কী ইউনিয়নের গুনটিয়া গ্রামের লৌহজং নদীর সেতুর পাশ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার (২০ এপ্রিল) বিকেল ৬টার সময় উপজেলার জামুর্কী ইউনিয়নের গুনটিয়া নদীর পাশে দুর্গন্ধ পান ওই এলাকার কয়েকজন। তারা ঘটনাস্থলে গিয়ে নারীর চুল দেখতে পান। খবর পেয়ে পুলিশ মাটি খুঁড়ে ওই নারী ও নবজাতকের মরদেহ উদ্ধার করে। এলাকাবাসী বলছেন, ধারণা করা হচ্ছে প্রায় ৮-১০ দিন আগে ওই গর্ভবতী নারীকে হত্যা করে মাটিতে পুতে রাখা হয়েছে।
মির্জাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাসেল আহমেদ জানান, মাটি খুঁড়ে ওই নারীকে বের করার সময় তার সঙ্গে এক নবজাতকের মরদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে ওই নারী প্রায় ৭-৮ মাসের গর্ভবতী ছিলেন। তাঁর মৃত্যুর সময় নবজাতক প্রসব হয়। পরে দুইজনকে মাটিচাপা দেয়া হয়। তাঁদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।আরও পড়ুন...

